
হোসাইন আহমদ॥ “সুুস্থ দেহ, সুন্দর মন, সুখে রবো সারাজীবন” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার উদ্যোগে ৬ আগষ্ট রবিবার থেকে শহরের ইম্পিরিয়েল কলেজে ২ দিন ব্যাপী ফিটনেস ক্যাম্পের উদ্বোধন করা হয়।
সংস্থার সভাপতি ডাঃ এ কে জিল্লুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ, কো-অর্ডিনেটর মোঃ সিতাব আলী, এডভোকেট অমূল্য কোমার ঘোষ, প্রভাষক দেবতোষ সিংহ চৌধুরী, আব্দুল মান্নান ও কাজী সিরাজুল ইসলাম প্রমুখ।
ক্যাম্পে শিক্ষার্থীদের ওজন যাচাই করে ফিটনেস কার্ড প্রদান করা হয়। এছাড়াও খালি হাতে ব্যায়াম ওটি বা অক্সিজেন থেরাপী, শ্বাস-প্রশাসের ব্যায়াম ও ড্রিমজ আনলিমিটেড জিমনেশিয়ামের প্রশিক্ষনসহ স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। ক্যাম্পে ৩শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.