স্টাফ রিপোর্টার॥ বগুড়ায় মা ও মেয়ের প্রতি নৃশংস নির্যাতন, দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ৬ আগষ্ট রবিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে জেলা যৌন হয়রানি নির্মলকরণ নেটওয়ার্ক এর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের আহবায়ক ও হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য খালেদ চৌধুরী, উপদেষ্টা নুরজাহান সুয়ারা, সদস্য ফাতেমা জহুরা বউটি, সাংবাদিক মো: মাহবুবুর রহমান রাহেল, হোসাইন আহমদ ও মো: সাদিকুর রহমান প্রমুখ।
মনাববন্ধনে বক্তারা নারী নির্যাতন বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.