হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের খুশালপুর বাজারে সোমবার মধ্যরাতে ইমানী মার্কেটের মা-মনি ভেরাইটিজ ষ্টোরে আগুন লেগে ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাত ১টায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ঘন্ট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
স্থানীরা জানান, রাত ১২ টার দিকে ইমানী মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুণ চর্তুদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে রাত ১ টায় মৌলভীবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্ট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
এবিষয়ে ইউপি সদস্য মো: ইকবাল হোসেন অগ্নিকান্ডের ঘটনা স্বীকার করে বলেন, এ ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েগেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.