
জুড়ী প্রতিনিধি॥ ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকায় সর্বাধিক বন্যাকবলিত বিয়ানীবাজারের শেওলা গুচ্ছগ্রামে বন্যাদূর্গত গরীব, দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরন, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করে বিয়ানীবাজারস্থ ৫২ বিজিবি।
৮ আগস্ট মঙ্গলবার সকালে উপস্থিত থেকে ত্রাণ বিতরন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল মো: আশরাফুল ইসলাম, ৫২ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: নেয়ামুল কবির,
বিজিবি শ্রীমঙ্গল সেক্টর মেডিকেল অফিসার লে: কর্ণেল ইমরুল কায়েস চৌধুরী, ৫২ বিজিবি সহকারি পরিচালক মো: হারুন অর রশিদ, ৫২ বিজিবি ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা: মো: মুরাদ আহম্মেদ।
ওইদিন ৫২ বিজিবি এর উদ্যোগে শেওলা ও দুবাগ ইউনিয়নের শেওলা গুচ্ছগ্রামের ৫০০ পরিবারকে চাল এবং ৮০০জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.