
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ১৪ লিটার চুলাই মদ জব্দ করছে পুলিশ। এসব ঘটনায় এক মহিলাসহ ৫ জনকে আটক করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
৯ আগষ্ট বুধবার দিবাগত রাতে পৃথক পৃথকভাবে তিনটি স্থানে পুলিশি অভিযানে মাদক ও এক নারীসহ ৫ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন নাথের নেতৃত্বে একদল পুলিশ ধলাইরপার গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী জালাল মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় জালাল মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এক কেজি গাঁজাসহ জালাল মিয়ার স্ত্রী মোছা: জহুরা বেগম (৩২-কে গ্রেফতার করেন। উদ্ধারকৃত এক কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা হবে বলে পুলিশ জানায়।
এদিকে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক আজিজুর রহমান ও উপ-সহকারী পরিদর্শক আব্দুল হামিদের নেতৃত্বে অভিযানে বুধবার রাতে শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রাম থেকে ৭ লিটার চুলাই মদসহ শেখ র”বেল মিয়া(৪০) ও তাজু মিয়া(৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সাথে শমশেরনগর বাজার এলাকায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান ও উপ-সহকারী পরিদর্শক তৈয়ব আলীর নেতৃত্বে অভিযানে ৭ লিটার চুলাই মদসহ মাদক ব্যবসায়ী মাহমুদ আলী (৩৯) ও জাহাঙ্গীর (৩৫) কে আটক করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদর”ল হাসান তিনটি পৃথক অভিযানে মাদক ও এক নারীসহ ৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.