
বিশেষ প্রতিনিধি॥ “বন্ধু তুমি হৃদাকাশের একটি ধ্রুব তারা, তোমার জন্য আমার, মনটা পাগলপারা।” দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধু সভা কুলাউড়া শাখার উদ্যোগে বিশ্ব বন্ধু দিবস উদযাপিত হয়।
৬ আগস্ট ছিলো বিশ্ব বন্ধু দিবস। এরই পরিপ্রেক্ষিতে কুলাউড়ার বন্ধু সভার বন্ধুরা ১১ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার কার্যালয়ের হলরুমে বিশ্ব বন্ধু দিবস উদযাপন করে।
কুলাউড়া বন্ধু সভার উপদেষ্ঠা শহিদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় ও কুলাউড়া বন্ধু সভার সভাপতি তকলিফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি ও রাশিদ আলী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক ডা. রুকন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদ, হাসনা মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এএফএম ফৌজি চৌধুরী, ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, কুলাউড়া উপজেলা যুবলীগের সাবেক সাবেক যুগ্ম আহবায়ক হোসেন মনসুর, আমেনা মিষ্টি ঘরের সত্বাধিকারী জাহের আলম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, কুলাউড়া বন্ধু সভার উপদেষ্ঠা মাহবুব হোসাইন মাছুম, সাবেক সভাপতি আব্দুস সামাদ চঞ্চল, সহ-সভাপতি কাওসার আহমদ চৌধুরী সাব্বির, প্রিয় কুলাউড়ার সম্পাদক ও প্রকাশক একেএম জাবের, ইত্যাদি নিউজের বার্তা সম্পাদক এস এইচ সৈকত, প্রবাসী সাংবাদিক শেখ ইফতি, বন্ধু সভার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, যোগাযোগ সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাদক আজিজুল ইসলাম উজ্জল, প্রচার সম্পাদক সোহেল আহমদ, পাঠচক্র সম্পাদক বিপুল চন্দ্র দাস, প্রশিক্ষণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, ক্রীড়া সম্পাদক জামাল তালুকদার, মুক্তার, ফয়সল, সামছুল, চমক আচার্য, স্যোসাল কেয়ার অব নেশনের সভাপতি খায়রুল কবির জাফর, পোওর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আল মাহমুদ রাজু, লংলা কলেজের বিএসএস শিক্ষার্থী আব্দুল আহাদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.