
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩ তম জন্মাষ্টমী উৎসব নানা কর্মসুচীর মধ্য দিয়ে ১৪ আগষ্ট সোমবার পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গাবাড়ি থেকে সকাল সাড়ে ৯টায় বিভিন্ন ফেস্টুন ও নানা সাজে সজ্জিত সজ্জিত শিশুদের নিয়ে বের হয় বর্নাঢ্য শোভাযাত্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাশের সঞ্চালনায় শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি মি. জিডিশন প্রধান সুচিয়াং, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি শংকর লাল সাহা, মহিলা গীতা সংঘের সভানেত্রী অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: সানোয়ার হোসেন প্রমুখ।
বর্ণাঢ্য শোভাযাত্রায় কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদ ছাড়াও জাতীয় হিন্দু মহাজোট, লোকনাথ সেবা সংঘ, সৎসংঘ, মহিলা গীতা সংঘ, সনাতনী যুব সংঘ, সৎ সংঘ, পশ্চিম কুমড়াকাপন, নারাইনপুর, লংগুরপার, মইদাইল, গোপালনগর, তিলকপুর, আলীনগর, ফুলবাড়িসহ বিভিন্ন এলাকার হাজারো কৃষ্ণভক্ত নর-নারীরা অংশ নেন। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.