কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা যুবলীগ এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, শোক র্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শিরনী বিতরন। বেলা ৪ টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে উপজেলা যুবলীগ আহবায়ক, কমলগঞ্জ পৌর মেয়র মো.
জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক সায়েক আহমেদ, সদস্য আনোয়ার পারভেজ আলাল, নিয়াজ মুর্শেদ রাজু, ময়নুল খান, জহির আলম নানু প্রমুখ। আলোচনা সভাশেষে ১৫ আগষ্ঠ বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। পরে বেলা ৫ টায় পৌরসভা প্রাঙ্গন থেকে এক বিশাল শোক র্যালি বের হয়। র্যালিটি ভানুগাছ বাজারে গিয়ে শেষ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.