ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় মহিউদ্দিন (২৯) নামে যুবকের কাছ থেকে চার লাখ টাকা ছিনতাই করেছে দূর্বিত্তরা ।
বুধবার ১৬ আগষ্ট বিকেল ৩টার দিকে শাহবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মহিউদ্দিন দুপুরে শহরের ডাচ-ব্যাংলা ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে মোট চার লাখ টাকা তুলে মোটরসাইকেলে নবীগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন। পথে দুটি মোটরসাইকেল ৪জন ছিতাইকারী তার গতিরোধ করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। মহিউদ্দিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের বাসিন্দা।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদশক এসআই মহসিন ভুইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তারা মহিউদ্দিনের পরিবারের সাথে কথা বলেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.