
স্টাফ রিপোর্টার॥ নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্য নিয়ে কাজ করছে মৌলভীবাজার পৌরসভা। ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে ব্যবসা গড়ে তোলার জন্য ৯ জন নারীকে ১০ হাজার টাকার পুজি অনুদান হিসেবে দেওয়া হয়েছে। এছাড়া আরো ৪ নারীকে সেলাই মেশিন দেয়া হয়েছে।
১৬ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌর হলরুমে কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিতিতে এ অনুদান প্রদান করেন পৌর মেয়র ফজলুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফয়সল আহমদ, জালাল আহমদ, মনবীর রায় মঞ্জু, নির্বাহি প্রকৌশলী আবুল হোসেন খান প্রমুখ।
পৌর মেয়র ফজলুর রহমান বলেন, নারীরা যাতে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে আত্মকর্মসংস্থানের পথ খোঁজে পান সেজন্য পৌরসভার নিজস্ব অর্থায়নে এ অনুদান দেয়া হয়েছে। এটা অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.