এহসান বিন মুজাহির॥ পবিত্র বাইতুল্লাহ'র মেহমান হলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভির স্টাফ করেসপন্ডেট (মৌলভীবাজার) ও সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এসএম উমেদ আলী। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তিনি বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি সময় স্বল্পতার কারনে সকলের সাথে দেখা করতে না পারায় দু:খ প্রকাশ করেছেন এবং সুস্থ শরীরে যাতে পবিত্র হজ পালন করতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি, শ্রীমঙ্গল পৌর খেলাফত মজলিস সভাপতি, আলেমেদ্বীন ও সমাজসেবক জননেতা মাওলানা এমএ রহিম নোমানী হজ্বব্রত পালনের উদ্দেশ্যে আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করছেন। তিনি বন্ধু-বান্ধব ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সময়ের স্বল্পতা ও ব্যস্ততার কারণে তিনি সবাইকে বলে যেতে পারেননি। তাই তিনি দুঃখ প্রকাশ করে নিরাপদে পৌছা ও আবার দেশে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
এর আগে খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, জেলা সেক্রেটারি মাওলানা আহমদ বিলাল, শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আয়েত আলী, পৌর খেলাফত মজলিস সেক্রেটারি খলিলুর রহমান শেরওয়ান পবিত্র হজ সম্পাদনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌছেছেন। সুষ্ঠুভাবে হজ সম্পাদন ও প্রত্যাবর্তনের জন্য তাঁরা সবার কাছে দোয়া চেয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.