
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সমাজসেবা ও ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক কবি কাজী নজরুল ইসলাম গোল্ড মেডেল পদক ২০১৭ পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ্ব মুজিবুর রহমান চৌধুরী(হাজী মুজিব)।
১৯ আগষ্ট শনিবার বিকালে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের হল রুমে এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মননা পদক তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন।
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন কতৃক আয়োজিত উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান এবং অনুষ্টানটি সঞ্চালনা করেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর মহাসচিব এম.এইচ আরমান চৌধুরী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.