
স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলায় ফের ৪ বারের মতো বন্যায় প্রায় কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। জুড়ী উপজেলায় এখন বন্যার পানি বাড়তে শুরু করেছে। মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। অক্যাল বন্যায় কবলিত জুড়ী উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।
সরেজমিনে দেখা যায়, জুড়ী উপজেলা পরিষদ, জুড়ী চৌমূহনা, বাছিরপুর ও জুড়ী টি এন খানম কলেজ রোডে পানি উঠেছে। তবে আর উপজেলার অধিকাংশ রাস্তার ও ঘর বাড়ীতে পানি উঠতে শুরু করেছে।
বন্যার পানি দিন দিন এতই বৃদ্ধি পাচ্ছে যে, এই অঞ্চলের বেশিরভাগ বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাচ্ছে।
বন্যার পানি দিন দিন বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি এখন ভয়াবহতার রূপ ধারন করছে। বর্তমানে উপজেলার হাকালুকি হাওর পাড়ের পরিবারগুলো আবারো পানি বন্দী হয়ে পড়ছে। এ অঞ্চলের মানুষ অসহায় ও দূর্ভোগের সাথে যুদ্ধ করে কোনো রকমে বেঁচে আছেন।
জুড়ী চৌমূহনায় গেলে কথা হয় মুজাহিদুল ইসলামের সাথে তিনি বলেন, আবার যদি বৃষ্টি হয় তাহলে আগের মত পানি বেড়ে যাবে। অনেক মানুষ আবারো দূর্ভোগের মধ্যে পড়বে। রাস্তা-ঘাট যা সংস্কার হয়েছিল তা ভেঙ্গে যাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.