
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২২ আগষ্ট বিকাল ৪টার দিকে শহরের পৌরসভা মিলনায়তনে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা যুবদল নেতা মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় ও সদর উপজেলা বিএনপির সভাপতি পৌর কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদের সভাপতিত্বে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জুনেদ আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন বাদশা, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আনকার আলী সুলেমান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গৌছুল হোসেন, পৌর কাউন্সিলর ও যুবদল নেতা আনিছুজ্জামান বায়েছ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদরুল আলম নোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, পৌর বিএনপি নেতা ফরহাদ রশীদ, জেলা ছাত্রদল নেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয়তাবাদী তাঁতীদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, রাজনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ প্রমুখ। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাভোকেট জুনেদ আহমদ দশটাকার বিনিময়ে সদস্য ফরম ক্রয় করে আনুষ্ঠানিক ভাবে নিজের সদস্য পদ নবায়ন করেন। অন্যদিকে অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নতুন সদস্য হিসেবে অর্ন্তভুক্তির জন্য বিভিন্ন পর্যায়ের কয়েকশতাধিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.