বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের ভাড়াউরা চা বাগান থেকে মাদক সম্রাট অমৃত লাল রবিদাশ কে আটক করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।
২২ আগষ্ট মঙ্গলবার সন্ধায় র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পে এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী অধিনায়ক জে এম ইমরান।
র্যাব শ্রীমঙ্গল অফিস সুত্রে জানাযায়, মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী অধিনায়ক জে এম ইমরান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫০০(পাঁচশত)পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়।
আটককৃত অমৃত লাল রবিদাশকে রাতেই শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য এর আগেও ইয়াবা ও গাজাসহ কয়েকবার অমৃত পুলিশের হাতে ধরা পড়ে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.