শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি শান্তি পদ ঘোষ প্রণীত আইন বিষয়ক ÔJUDICIAL INTERPRETATIONÕ Õ গ্রস্থের মোড়ক উন্মোচন ২৪ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৪ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গ্রস্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোরক উন্মোচন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অনুষ্টানে সভাপতিত্ব করবেন অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনবিদ, সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহন করেন সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবীগণ। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি প্রথিতযশা আইনজীবী শান্তি পদ ঘোষ প্রণীত ১২শ পৃষ্ঠার আইন বিষয়ক ÔJUDICIAL INTERPRETATIONÕ Õ গ্রস্থটি মুদ্রণ করছে ঢাকার জনপ্রিয় প্রকাশনী সংস্থা নিউ ওয়ার্ডসি বুক কর্পোরেশন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.