স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বন্যায় প্রায় সাড়ে চার হাজার হেক্টর আউস ফসল নিমজ্জিত হয়েছে। এরমধ্যে প্রায় দুই হাজার হেক্টর সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অপরদিকে হাওর-সংলগ্ন এলাকায় রোপা আমন ধান চাষের জমিতে এখনো পানি থইথই করছে। পানিতে তলিয়ে থাকা জমিতে আমন চাষাবাদ নিয়ে শংকিত রয়েছেন কৃষকরা। গেলো বন্যায় মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া, রাজনগর ও জুড়ি উপজেলার হাওরাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে গেছে আউস ফসল। এখনো বন্যার পানি পুরোপুরিভাবে না কমায় তলিয়ে আছে ক্ষেতের জমি। পানিতে তলিয়ে থাকায় নষ্ঠ হয়েছে রোপা আমনের হালি চারা। তাই আমন চাষ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন কৃষকরা পানি নামার পর যে জাতটা দেরিতে লাগালেও ফলন ভালো হয় সে জাতটাকেই বেছে নিতে হবে কৃষকদের। আর হালিচারা নিয়ে তেমন সমস্যা হবে না। এক গ্রামে নষ্ট হলে আরেক গ্রামে চারা পাওয়া যাবে। আর আমন মৌসুমে কৃষকদের কৃষি প্রণোদনার সুযোগ নেই। আগামী বোরো মৌসুমে প্রণোদনার চিন্তা করছে সরকার। জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা-
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.