স্টাফ রিপোর্টার॥ কুলাউড়াস্ত সংঘঠনের অস্থায়ী কার্যালয়ে অদ্য ৩১ আগস্ট সাইনবোর্ড বাজার, মনসুর এ এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ জন প্রবাসীদেকে সংবর্ধনা ও ঈদুল আযহা উপলক্ষে গরীব ও দুস্তদের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়। সংঘঠনের সাধারণ সম্পাদক এম.গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনা ও সভাপতি মোহাম্মদ আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান ছালাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার আবু সাদিক আব্দুল্লাহ (বাংলাদেশ সুপ্রীম কোর্ট)। বিশেষ অতিথি সংবর্ধিত প্রবাসী আহবাব হোসেন খান বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক, ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে। নজরুল ইসলাম খান, সাধারন সম্পাদক, ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে। শাহীন আহমদ খান, ফ্রান্স প্রবাসী।
শুভেচ্ছা বক্তব্য দেন আব্দুল হান্নান চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম কয়ছর । ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ইনচার্জ, কুলাউড়া জোন, মোহাম্মদ আজিজুর রহমান। ইসলামিক ওয়েলফেয়ার এসোসিয়েশন কুলাউড়া, সভাপতি এ.জেড.এম.এ মুকাদ্দিম । কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ব্যবসায়ী কল্যান সমিতির ৪নং ওয়ার্ড সম্পাদক মো: গউস মিয়া।
এছাড়া ও উপস্থিত ছিলেন সংঠনের সহ-সভাপতি তানজিল হাছান খান, সহ-সাধারন সম্পাদক শিপার আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ ময়নুল আল মামুন, সহ-সাংঘঠনিক সম্পাদক মারুফ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো:রাজিন সালাহ, অফিস সম্পাদক মো:আবুল খায়ের সিদ্দিকী, অর্থ সম্পাদক এম. জিয়াউদ্দিন রাজ, প্রচার সম্পাদক মো:জিয়াউর রহমান, সদস্য আবুল বাশার দেওয়ান ও রুমেল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.