
ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার পৌরসভার সার্বিক উন্নয়নে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে মতবিনিময় করেছে মৌলভীবাজার পৌরসভা।
৩১ আগষ্ট বৃহস্পতিবার রাতে পৌরসভার হল রুমে পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে ও কাউন্সিলার স্বাগত কিশোর দাশ এর পরিচালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতেহপুর ইউপির চেয়ারম্যান নুকুল দাশ, কাউন্সিলর আয়াছ আহমদ, কাউন্সিলর আছাদ হোসেন মক্কু, কাউন্সিলর নাহিদ হোসেন, বিটিবি প্রতিনিধি হাসনাত কামাল, প্রবাসী এটি মুরাদ, সৈয়দ মাসুদুল হক, রাধা কান্ত ধর, আলকাছ আহমদসহ বিভিন্ন দেশের প্রবাসীরা।
সভায় বাংলাদেশের উন্নয়নের প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এবং প্রবাসীরা পৌর এলাকার উন্নয়নে পৌরসভাকে সহায়তার আশ্বাস প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.