এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলামের নেতৃত্বে রবিবার ৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও এলাকা থেকে আন্ত জেলার কুখ্যাত ডাকাত আখতার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এসময় শ্রীমঙ্গল থানার এস আই মো: ফজলে রাব্বী, এএসআই জয়নাল আবেদীনসহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে এবং এলাকাবাসীর সহযোগিতায় ১১টি ডাকাতি ও ১টি খুন মামলার আসামী কুখ্যাত ডাকাত আখতার মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ডাকাত আখতার মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আঠালিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ৩ টি ডাকাতি, ১ টি খুন মামলা, কানাইঘাট থানায় ১ টি ডাকাতি মামলা, বিশ্বনাথ থানায় ২ টি ডাকাতি মামলা, চুনারুঘাট থানায় ৩ টি ডাকাতি মামলাসহ বিয়ানীবাজার থানায় ২ টি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.