
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদরের শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে দ্রুতগামী পিকআপভ্যান চাপায় এনজিও সংস্থা আরডিআরএস কর্মী মুফাজ্জিল আলম(২৭) নিহতহেেয়ছেন। পিকআপভ্যান ও ঘাতক চালককে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ৮.৪৫ মিনিটে ঘটনাটি ঘটে।
নিহত মুফাজ্জিল মৌলভীবাজার সদরের নারায়নপাশা গ্রামের শাহ মনা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, যশোহর থেকে একটি মাছবাহী পিকআপ ভ্যান মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। মুফাজ্জিল নিজ বাড়ি থেকে শ্রীমঙ্গল তার ভাড়া বাসা সুরভিপাড়ায় আসার পথে দ্রুতগামি পিকআপটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
পুলিশ পিকআপভ্যানটি ও ঘাতক চালক আব্দুল আলিম লিটন(৩৮) কে আটক করেছে।
লিটনের বাড়ি যশোহর জেলার জামলা গ্রামে। তার পিতার নাম আব্দুল খালেক।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক(এসআই) নাজমা বেগম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.