
ওমর ফারুক নাঈম॥ সাবেক অর্থমন্ত্রী ও পরীকল্পনামন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমান এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপির একাংশ।
মঙ্গলবার ৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এডভোকেট জুনেদ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক মোশারফ হোসেন বাদশা, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আনকার আলী সোলেমান, জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ, ইউ পি চেয়ারম্যান খালিছুর রহমান, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলাউদ্দিন রানা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সামছুল হক সামা, জেলা বিএনপি নেতা সৈয়দ আশফাক আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট বখশি জুবের আহমদ, রাজনগর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মধ্যে শিরনি বিতরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.