বড়লেখা প্রতিনিধি॥ জুড়ী উপজেলার সিনিয়র সাংবাদিক মাহবুব আলম রওশনের মাতা জুবেদা খাতুৃন জমিলা (৬৪) ৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। তিনি মরহুম মুক্তিযোদ্ধা সফিক মিয়ার স্ত্রী। মঙ্গলবার সকাল এগারোটায় বাড়ী সংলগ্ন মাঠে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে।
এদিকে সাংবাদিক মাহবুব আলম রওশনের মায়ের মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, এম আজিজুল ইসলাম, সাংবাদিক হারিছ মোহাম্মদ, এবি এম নুরুল হক, এমএম সামছুল ইসলাম, এসআই সুমন, আল আমিন আহমদ প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.