
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় “আত্মকর্মী যুব শক্তি, উন্নয়নের মূল ভিত্তি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওয়ায় “ মৌলিক প্রশিক্ষণ” এর উদ্বোধন করা হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্টানে উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মতালেব এর পরিচালনায় ও কৃষি কর্মকর্তা দেবল সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক হাজী শফিক আহমদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, সিনিয়র সাংবাদিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ প্রমুখ।
উক্ত মৌলিক প্রশিক্ষণে উপজেলার ২শত ৮৪ জন এই প্রশিক্ষন গ্রহন করবেন। এতে প্রশিক্ষনার্থীরা প্রতিদিন ১শত টাকা করে ৩মাস যাতায়াত বাবত বাতা পাবেন। প্রশিক্ষণ শেষে যোগত্য অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে চাকরী ও ২ বৎসর প্রতি মাসে ৬ হাজার টাকা পাবেন প্রশিক্ষার্থীগণ উক্ত ৬ হাজার টাকার মধ্যে ৪ হাজার টাকা উত্তোলন করতে পারবেন এবং ২ হাজার টাকা সঞ্চয় হিসেবে জমা থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.