
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভুড়বুড়িয়া ফুটবল খেলার মাঠে প্রদীপ স্মৃতি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৭ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।
৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় টায় প্রদীপ স্মৃতি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, ৮নং কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। উদ্বোধন শেষে মাঠের চারপাশ ভর্তী দর্শকরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলা উপভোগ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.