বিশেষ প্রতিনিধি॥ জুড়ী উপজেলার প্রাণের সংগঠন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন দোহা কাতারের প্রথম বর্ষপূর্তি ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার কাতারস্থ নাজমা রমনা রেস্টুরেন্টে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হোসেনের উপস্থাপনায় ও জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ জুবায়ের খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ কফিল উদ্দিন, সহ-সভাপতি শরিফুল হক সাজু, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্ঠা নজরুল ইসলাম মাষ্টার, মাওলানা আব্দুল মতিন, আব্দুল কাদির। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ আনা মিয়া, এনাম উদ্দিন, মান্না জায়গিরদার জগলু, আব্দুল খালেক, আব্দুল মালেক, তাজুল ওয়াহিদ, ফখরুল ইসলাম, কাজী আশরাফ, ইকবাল আহমদ রনি, সিরাজুল ইসলাম শাহিনসহ জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সকল সদস্য বৃন্দ প্রমুখ। জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন দোহা কাতারের প্রথম বর্ষপূর্তি’র অনুষ্ঠানে বক্তারা মিয়ানমারে উত্তর পশ্চিমের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্বিচারে হত্যা, ধর্ষণ, অমানবিক নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করে বলেন ইতিহাসের ববর, অমানবিক, নিষ্ঠুর, জঘন্য, হিংসাতœক ও লোমহর্ষক নির্যাতন অবিলম্বে বন্ধ করা জন্য দেশটির প্রতি আহবায়ন করেন। বর্ষপূর্তি অনুষ্ঠানের আলোচনা শেষে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন দোহা কাতারের প্রধান উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার আব্দুল অদুদের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.