
স্টাফ রিপোটার॥ মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইউএই ফজিরা এষ্টেট।
৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে সময় হাজিপুর ইউনিয়নের ৩শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শরীয়তপুর ইউপি চেয়ারম্যান মো: জুনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন বাদশা,
জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মো: সেলিম সালাহ উদ্দিন ও এএম নিশাত, কুলাউড়া বিএনপি নেতা জুনাঈদ আহমদ, মাহমুদ আলী, রেজাউর করিম ভূইয়া, ইউএই ফজিরা এষ্টেট যুবদলের সভাপতি রিপন তালুকদার জুমা । এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জাকির হোসেন শাফি, সরকারী কলেজ আহ্বায়ক রুবেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ । বিতরণ কৃত ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, পেয়াজ, তেলসহ শোকনা খাদ্য।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.