স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ রেডক্রিসেন্ট ইউনিট মৌলভীবাজারের ব্যবস্থাপনায় জেলার কুলাউড়া উপজেলা, রাজনগরের মুন্সীবাজার ইউনিয়ন, সদরের একাটুনা ইউনিয়ন এবং শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে ৫ শত বন্যা দুর্গত পরিবারের মধ্যে ১৫ কেজি চালসহ ২১ কেজি করে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়েছে। রেডক্রিসেন্ট কেন্দ্রীয় ইউনিটের উদ্যোগে এই ত্রাণ সহায়তায় অর্থ প্রদান করেছে গ্রামীণ ফোন।
১০ সেপ্টেম্বর রোববার শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, রেডক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলী শাহেদ, সদস্য সৈয়দ মনসুর আহমদ, যুব প্রধান কামরুল ইসলাম মুন্না, জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রেড ক্রিসেন্টের কর্মকর্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.