
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী মৌলভীবাজার পৌরসভা।
১১ সেপ্টেম্বর, সকালে মৌলভীবাজার পশ্চিমবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান রোডে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর প্রিন্সিপাল ইয়ামীর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের সেক্রেটারী হাফেজ তাজুল ইসলাম, ছাত্রশিবির সাবেক শহর সভাপতি মু. ফখরুল ইসলাম, ছাত্রশিবির শহর সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।প্রেস রিলিজ॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.