বড়লেখা প্রতিনিধি॥ জুড়ী উপজেলা ছাত্র জমিয়তের কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার উত্তর জাঙ্গিরাই অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে ও মাছুম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা তায়্যিবুর রহমান, জমিয়ত নেতা নজরুল ইসলাম, খালেদ আহমদ, আল আমীন, সাইফুর রহমান, হাসান আহমদ, আবুল হাসান প্রমূখ। সম্মেলনে সর্বসম্মতিতে মাওলানা খালেদ আহমদকে সভাপতি, হাফেজ মাসুম বিল্লাহকে সেক্রেটারী, হাফেজ বায়েজিদ আল ওবায়েদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের জুড়ী উপজেলা ছাত্র জমিয়েতের কমিটি গঠন করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.