শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনয়ন সহ ১ ম সভা অনুষ্ঠানের তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে। বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে স্বাক্ষরিত কাগজের মাধ্যমে এটি নিশ্চিত করা হয়।
এদিকে মাদ্রাসার গভর্নিং বডির নতুন সভাপতি আলহাজ্ব মো: ছায়েদ আলী, নির্বাচিত হওয়ায় ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় মিলাদ মাহফিল, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মো: মোল্লা শাহিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাজী মো: আবুল খায়ের, অভিভাবক সদস্য মো: আব্দুল গফুর, মোহাম্মদ আলী, মো: সিরাজুল ইসলাম, মো: মোল্লা কবির আহমদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আমিনা খাতুন, মো: নাজমুন্নাহার, সাধারণ শিক্ষক সদস্য শেখ এনামুল হক, মোহাম্মদ ফজলুল হক, মো: আব্দুল মোহিতসহ মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবগর্গ এবং মাদ্রাসার সকল শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা শেষে নতুন সভাপতি ও নতুন কমিটির সকলের সাথে আনন্দ উচ্ছাসে কোশল বিনিময় করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.