
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ তালামীযে ইসলামীয়া মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন শাখা আয়োজিত মায়ানমারে রোহিঙ্গা মুসলিমের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
স্থানীয় কাটারাই বাজার থেকে মিছিল শুরু করে প্রায় ৩কিঃ মিঃ পথ অতিক্রম করে গোরারাই বাজারে এসে মিছিল শেষ হয়, পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। জেলা আল ইসলাহ নেতা মাওলানা আব্দুস সোবহান জিহাদির সভাপতিত্বে ও ইউনিয়ন তালামীযের সভাপতি আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি লতিফুর রহমান, গোরারাই ওয়েলফেয়ার এসসিয়েশনের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, ধরাধরপুর জামে মসজিদের খতিব মাওলানা শেখ আবু ছাদ।
উপস্থিত ছিলেন আল ইসলাহ ইউনিয়ন সভাপতি হাফিজ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা দুরুদ আহমেদ,সাজন মিয়া. হাজী আব্দুল বারী,হাজী বুরহান উদ্দিন,কাটারাই জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম,মুকিমপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ সাহেদ আহমেদ,হলিমপুর পুর্ব পাড়া মসজিদের ইমাম মাওলানা মশাহিদ আহমেদ,মাওলানা জামাল আহমেদ,মাওলানা জয়নাল আবেদীন।
তালামীয ইউ/পি শাখার সহ সভাপতি মুস্তাফিজুর রহমান আমিন, মিজান আহমেদ,আল আমিন আহমেদ,সেক্রেটারি খাইরুল ইসলাম,মামুনুর রসিদ মিতুন,সোয়াইবুর রহমান,দেলোয়ার হোসেন,তারেক আহমদ,তইয়ব আলী,আব্দুল আহাদ,মুর্শেদ মিয়া,ফজলে রাব্বি চেীঃ,আতিকুর রহমান,সহ ইউনিয়ন তালামীযের দায়ীত্বশীল কর্মীবৃন্দ। সভা শেষে রোহিঙ্গা মুসলমানদের জন্য মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সোবাহান জিহাদি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.