কমলগঞ্জ সংবাদদাতা॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান এলাকায় যানবাহন আটকিয়ে চাঁদাবাজিকালে পরিবহন শ্রমিক ও এলাকাবাসী ভূয়া ৩ ডিবি সদস্যকে আটক করে গণ ধেলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। বৃহস্পতিকার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় এ ঘটনাটি ঘটলে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ৩ প্রতারককে উদ্ধার করে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ৩ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য দাবি করে যানবাহন আটকিয়ে চাঁদা দাবি করে। এতে রাস্তায় উভয় দিকে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। বিষয়টি সন্দেহ হলে যানবাহনের চালক, যাত্রী ও এলাকাবাসী মিলে ৩ জনকে আটকিয়ে গণধোলাই দিয়ে কমলগঞ্জ থানাকে অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ৭ টায় ঘটনাস্থল থেকে ডিবি পুলিশ বেশী ৩ প্রতারককে উদ্ধার করেন। আটককৃতরা হলেন মৌলভীবাজারের কাজির বাজার এলাকার আফজুর রহমানের ছেলে সাজেদুর রহমান (৩৬), মৌলভীবাজারের বেকামুড়া এলাকার আব্দুর রহিমের ছেলে বদরুল ইসলাম (৫৫) ও সিএনজি অটোরিক্সা চালক পিয়ার আলীর ছেলে ইউছুফ আলী (৪০)। এ ঘটনায় মিরতিংঙ্গা চা বাগানের শ্রমিক জগত লাল বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই বাংলাদেশ দন্ডবিধি ৩৯২/৫১১ ধারায় ধৃত ৩ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার ওসি মো: বদরুল হাসান ভূঁয়া ডিবি পরিচয়ে ৩ জন আটক ও থানায় মামলার পর গ্রেফতার দেখিয়ে ৩ জনকে শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.