স্টাফ রিপোর্টার॥ আর ক’দিন পরই হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরইমধ্যে মৌলভীবাজার জেলা পূজা উদযাপন কমিটি সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। এবার সারাজেলায় শান্তিপূর্ণভাবে এক হাজার চারটি মন্ডপে পূজা উদযাপিত হবে বলে আশা করছেন পূজা উদযাপন কমিটির জেলার নেতারা।
শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের জন্য মৌলভীবাজার জেলা পূজা উদযাপন কমিটির বর্ধিত সভা ১৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের কালি বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট পীযুষ কান্তি সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি অরবিন্দু ঘোষ,রাজনগর উপজেলা কমিটির সম্পাদক অসিত দেব ,জেলা কমিটির যুগ্ম সম্পাদক নির্মল কান্তি দেব, সুমেশ দাস যীশু প্রমুখ। সভায় জেলার সকল উপজেলার নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কোনও নাশকতা আশংকা নেই। তারপরও সর্বোচ্চ সতর্ক রয়েছেন সবগুলো কর্তৃপক্ষই। তবে বন্যা কারনে পুজা উদযাপনে ত্রুটি বিচ্যুতি হতে পারে।
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজা উদযাপিত হবে। আগামী ১৯ সেপ্টেম্বর হবে মহালয়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.