
ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে কাউয়াদিঘি হাওরের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে মৌলভীবাজার বিজনেস ফোরাম।
শনিবার ১৬ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ৫শতাধিক বন্যা দুর্গত পরিবারের মধ্যে নগদ ৫শত টাকা এবং চাল, ডাল,তেল পেয়াজ সহ ১১ কেজি ওজনের প্যাকেজ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরান, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, বিজনেস ফোরামের প্রধান ত্রাণ সমন্বয়কারী হাসিব হোসেন খাঁন বাব, মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি ডা: এমএ আহাদ, সাবেক বৃট্রিশ কাউন্সিলার ও বিশিষ্ট শিল্পপতি এমএ রহিম (সিআইপি), আলী টেডার্সের স্বত্বাধীকারী ইউসুফ আলী, লন্ডন-বাংলা চেম্বারের পরিচালক আব্দুল মোহাইমন মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিধারার স্বত্বাধীকারী আব্দুর রউফ মানিক, মনসুন রেষ্টুরেন্টের স্বত্বাধীকারী মোহাম্মদ আলখাছ, বিলাস ষ্টোরের স্বত্বাধীকারী সুমন আহমদ, ত্রাণ উপদেষ্টা মুহিবুর রহমান, ব্যবসায়ী কাবুল আহমদ, ফোরামের সদস্য সাদিক আহমদ, মেরি গোল্ডের স্বত্বাধীকারী সৈয়দ জয়নুল, প্রবাসী সমাজসেবক আব্দুল করিম, আখাইলকুড়া ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ, ফোরামের সদস্য রাফাত চৌধূরী, আল ইত্তেহাদ মাদরাসার অধক্ষ ওয়ালিদ আল হামিদসহ অন্যান্যরা।
পর্যায়ক্রমে মৌলভীবাজার বিজনেস ফোরাম জেলার অন্যান্য বন্যা কবলিত এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে বলে জানান বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.