স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে যোদ্ধাহত ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের এক কালীন আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ।
১২ এপ্রিল সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন জেলা পরিষদ প্রসাশক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। প্রধান নির্বাহি কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন সহ মৌলভীবাজারের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থ বৎসরের রাজস্ব বাজেটের আওতায় জেলার ১৯৭ জন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারকে দশ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.