হোসাইন আহমদ॥ মৌলভীবাজার পৌর শহরের বড়বাড়ি কামালউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার প্রান্তিক ও নি¤œ আয়ের পরিবারের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য শনিবার বিদ্যালয়ে মা সমাবেশের আয়োজন করা হয়।
জানাযায়, মৌলভীবাজার পিটিআই ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর (সাধারণ) দীপংকর মোহান্ত এর উদ্যোগে পিছিয়ে পড়া ওই বিদ্যালয়ের শিশুদেরকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঘোষিত ইনোভেশন প্রোগ্রামের আওতায় হতদরিদ্র কলোনীগুলোতে শিশুদের দ্রুত পঠন লিখনে সহায়করণ শীর্ষক কার্যক্রম গ্রহণ করেন। উনার সহায়তায় বর্তমানেও এ কার্যক্রম চলছে। মা সমাবেশে বিদ্যালয়ে সর্বাধিক উপস্থিত হওয়ায় ৪জন শিশু ও ৪জন মাকে পুরুষ্কৃত করা হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ তফজ্জল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.