স্টাফ রিপোর্টার॥ "মহান শিক্ষা দিবস"। ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানি শাসকগোষ্ঠীর শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিল মোস্তফা,বাবুল, ওয়াজিউল্লাহসহ নাম না জানা অসংখ্য ছাত্র। বাংলাদেশের ছাত্রসমাজ এই দিনটিকে শিক্ষা দিবস পালন করে আসছে।
১৭ সেপ্টেম্বর রোববার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মহান শিক্ষা দিবস উপলক্ষে আজ মিছিল ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস হতে মিছিল শুরু করে শহরস্থ চৌমোহনায় এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথ এর সভাপতিত্বে ও সদস্য কৌশিক দে এর পরিচালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সংগঠক মাসুমা খানম, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, সাধারণ সম্পাদক বিশ্বজিত নন্দী, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক স্বর্ণালী দাশ টুম্পা।
তাই শিক্ষার সর্বজনীন গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করতে সর্বস্তরের ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.