
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু) কে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের ষড় বইছে।
কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রুপম ও সাধারণ সম্পাদক সাকিব মজুমদার এর স্বাক্ষরিত প্যাডের মাধ্যমে সোমবার জাকের আহমদ অপুকে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক এর দায়িত্ব প্রদানের পাশাপাশি একই সাথে সিলেট বিভাগের প্রতিটি জেলায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।
এ কমিটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অপু’কে অভিনন্দন জানাতে দেখা যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.