স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে সদর উপজেলা বিএনপি।
২০ সেপ্টেম্বর বুধবার বিকেলে মৌলভীবাজারের একটি কমিউনিটি সেন্টারে সদর বিএনপির সভাপতি আব্দুর রহিম আনছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, সহ-সভাপতি আশিক মোশাররফ, সহ-সভাপতি হাজ্বী ইকবাল হোসেন। প্রধান বক্তা ছিলেন হিন্দু ধর্মী কল্যাণ ট্রাষ্টের সাবেক ট্রাষ্ট্রি এড. বাবু সুনিল কুমার দাশ। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক এডভোকেট আনোয়ার আক্তার চৌধুরী শিউলী, যুগ্ম সম্পাদক মো: হেলু মিয়া ও সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.