
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইউ.এ.ই (দুবাই) ফজিরা স্টেইট যুবদলের পক্ষ থেকে মৌলভীবাজার জেলার একাটুনা ইউনিয়নের কাউয়াদীঘি হাওরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ফজিরা স্টেইট যুবদলের সভাপতি মোঃ রিপন তালুকদার (জুমা),মৌলভীবাজার সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাদুর রহমান পাপন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মইনুল ইসলাম,
মৌলভীবাজার পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক (সাহান), পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আজগর আলী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিব আহমদ,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফুয়াদ আহমদ। সাবেক ছাত্রদলের রেজাউল ইসলাম (রাজ) প্রমুখ। ১৫০ টি বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.