
স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে নদী দূষণ ও দখলমুক্ত করে নদী রক্ষার আহবান জানিয়ে মৌলভীবাজারে নদ যাত্রা অনুষ্ঠিত হয়।
২৪ সেপ্টেম্বর রবিবার বিকেল মনু নদের চাঁদনীঘাট থেকে যাত্রা শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার অতিক্রম করে এ নদ যাত্রা। যাত্রার সময় নদী তীরের মানুষ সহ সবার উদ্দেশ্যে সঙ্গীত ও বক্তব্যে সচেতনতামুলক প্রচারাভিযান করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা), প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন মৌলভীবাজার এর উদ্দ্যেগে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মি, সাংবাদিক ও সংস্কৃতি কর্মিরা। বক্তারা বক্তব্যে বলেন নদী বাঁচলে মানুষ বাঁচবে, নদী দখল ও দূষণ মুক্ত করে সকলের সচেতনতার মধ্যে দিয়ে প্রাণ প্রকৃতিকে রক্ষায় এগিয়ে আসতে হবে সবাইকে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.