
স্টাফ রিপোর্টার॥ মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার পলিটেকনিক ইনষ্টিটিউট।
২৫ সেপ্টেম্বর সোমবার সমশেরনগর রোডে ইনষ্টিটিউটের ক্যাম্পাসে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: আহসানুর রহমান, ইলেকট্রিক বিভাগের চিফ ইন্সট্রাক্টর মো: জহিরুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর মো: একেএম খাদিমুল বাশার, শিক্ষক মো: ইমতিয়াজ আহম্মেদ ও ইসতিয়াক আহমেদ। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন রাজু আহমেদ, হাফেজ সুজন, মো: নয়ন, মো রুবেল।
পরে একটি বিক্ষোভ মিছিল সমশের নগর রোড ও কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.