স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। গতকাল (সোমবার) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান অমানবিক ও পৈচাশিক সন্ত্রাসী হামালার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
প্রতিবাদ ও নিন্দা বিবৃতিতে তিনি বলেন গত ২২ সেপ্টেম্বর জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাসের উপর তারই বাসার ভিতর তার আতœীয় স্বজনের সামনে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীদের অমানবিক ও পৈশাচিক আক্রমনের আমি নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।এহেন বর্বোরচিত কান্ড মৌলভীবাজারের রাজনৈতিক ইতিহাসে কখনই ঘটেনি। এই ন্যাক্কারজনক কর্মের মূল হোতাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমি পুলিশের প্রতি আহবান জানাচ্ছি। আমি স্বাগত দাস ও তার হতবিহলিত পরিবারকে জানাই সমবেদনা ও সহমর্মিতা। আশা করি ডাক্তাদের প্রচেষ্ঠায় সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.