স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডটকম সিলেট জোনের উদ্দ্যাগে মৌলভীবাজারে বিক্রয় ডটকম গ্রাহকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর সোমবার মৌলভীবাজারের একটি অভিজাত রেষ্টুরেন্টে এই মিলনমেলা অনুষ্টিত হয়। এ সময় মৌলভীবাজারের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যবসায়ীবৃন্দরা উপস্থিত ছিলেন। সিলেট জোনের ইনচার্জ (সহকারী ব্যবস্থাপক) মোঃ আফজাল হোসাইন সরকারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডটকম ক্যাটাগরি ম্যানেজম্যান্টে সিলেট টিমের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় তিনি বিক্রয় ডটকমের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।
ইন্টারনেটের মাধ্যমে বিক্রয় ডটকমের মেম্বারশিপ সেবা গ্রহণ করে কিভাবে ব্যবসায়ীগন তাদের ব্যবসার প্রসার এবং বিক্রয় ডটকম মেম্বারশিপ পেইজ (ই-শপ) মানুষের দ্বারপ্রান্তে পৌছাতে পারেন তার ই মূল-লক্ষ্য ও উদ্দশ্যে প্রোগ্রামটি পরিচালিত হয়। এছাড়া অনুষ্ঠানের সমাপ্তিতে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এতে বিজয়ীর হাতে বিক্রয় ডটকমের পক্ষ থেকে আকষনীয় গিফট প্যাক তুলে দেয়া হয়।"
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.