
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া ক্রিকেটাঙ্গনের প্রিয় মুখ, গাজীপুর ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আহমদ আর বেঁচে নেই। (ইন্নালিল্লাহি......... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০।
২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট ওসমানী হাসপাতালে রাত ৮.৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর এলাকার বাসিন্দা মৃত আত্তর আলী ও মৃত জরিনা বেগমের ছেলে। পরিবারের ২ ভাই ও ১ বোনের মধ্যে সে ছিল সবার বড়। সোহেল আহমদ মৃত্যুর পূর্বে সাউথ সিলেট টেলিকম( গ্রামীণফোন) এর সেলস এক্সিকিউটিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিডনী রোগসহ নানান জটিল সমস্যায় ভুগছিলেন। এদিকে ২৭ সেপ্টেম্বর দুপুর ২ টা ৩০ মিনিটে গাজীপুর খেলার মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থনে দাফন করা হয়। মৃত্যু অবধি তিনি স্ত্রী, ১ পুত্র সন্তান ও ছোটভাই ক্রিকেটার জুয়েল আহমদসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে গাজীপুর ক্রিকেট ক্লাবসহ গোটা গাজীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শোক প্রকাশ ঃ ক্রিকেটার সোহেল আহমদ এর অকাল মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক অর্থকালের সহকারী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, ঢাকানিউজ২৪এর জেলা প্রতিনিধি এম. শাহবান রশীদ চৌধুরী প্রমুখ।
এ ছাড়াও শোকপ্রকাশ করেছেন গাজীপুর ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্ঠা সাইফুল ইসলাম রাজু, বিপ্লব সরকার বিলু, মোস্তফা মাহমুদ, আবুল কাশেম রুবেল, সভাপতি নাদিম মাহমুদ রাজু, সহ-সাধারণ সম্পাদক সুভাষ দাস শুভ, সদস্য আবুল হাসান রাজু, আব্দুল গাফ্ফার তোহাসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.