
ওমর ফারুক নাঈম ॥ মৌলভীবাজারে নাজিরাবাদ ইউনিয়নের বন্যা দুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে মৌলভীবাজার বিজনেস ফোরাম।
বুধবার ২৭ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার নাচিরাবাদ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বন্যা দুর্গত ২০০ পরিবারের মধ্যে চাল-ডাল, তেল, পেয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ডা: এমএ আহাদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক বৃট্রিশ কাউন্সিলার ও বিশিষ্ট শিল্পপতি এমএ রহিম (সিআইপি)।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস ফেরামের ত্রাণ উপদেষ্টা মুহিবুর রহমান, বিলাস ষ্টোরের স্বত্বাধীকারী সোহাদ আহমদ, বেঙ্গল ফুডের স্বত্বাধীকারী সৈয়দ গণী আহমদ তালহা, জাহেদ আহমদ, রাফাত চৌধুরী, মাহবুবু এন্ড ব্রাদার্সের স্বত্বাধীকারী সৈয়দ তালহা, সাদিকুর রহমান, নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান এনামুল হক রাজা, ছালিকুর রহমান, নিয়াজ রহমান, নিয়াজ আহমদসহ বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ।
পর্যায়ক্রমে মৌলভীবাজার বিজনেস ফোরাম জেলার অন্যান্য বন্যা কবলিত এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.