
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বর্নাঢ্য র্যালী ,কেক কাটার মধ্যদিয়ে শেখ হাসিনার ৭১তম জন্মদিন ও জনগনের ক্ষমতায়ন দিবস পালন করেছে জেলা যুবলীগ।
শেখ হাসিনার জন্মদিন ও জনগনের ক্ষমতায়ন দিবস উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা সদরে শহীদ মিনার প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়। এতে জেলা যুবলীগ নেতাকর্মি সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মিরাও অংশ গ্রহন করেন। র্যালীটি শহর ঘুরে পৌর পার্কে এসে শেষ হয়।
এরপর জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, জেলা যুবলীগ সাবেক সভাপতি ফজলুর রহমান। পরে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ।
কেক কাটার পূর্বে আলোচনায় বক্তারা বলেণ, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি রোল মডেল। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে এখন আর দূনীতিতে চ্যাম্বিয়ান হতে হয় না। জঙ্গি আর সন্ত্রান দমনসহ সাধারন মানুষের অধিকার প্রতিষ্টার জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.