
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিন পালন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম ও শৈশবের ছবি দিয়ে আলোকচিত্র প্রদর্শনী করেছেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তী।
২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকায় আদর্শ শ্রীমঙ্গল পূজামন্ডপ প্রাঙ্গনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ফনিভুষন চক্রবর্তীঅ
আদর্শ শ্রীমঙ্গল পূজামন্ডপ ও শ্রীমঙ্গল নিউজ কর্নারের সার্বিক সহযোগীতায় আয়োজিত এ আলোকচিএ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, সাংবাদিক সুমন বৈদ্য,
কাওছার আহমদ রিয়ন, বিক্রমজিৎ বর্ধন, জহিরুল ইসলাম সুহেল, ডা:আশিষ চক্রবর্তী ও আদর্শ শ্রীমঙ্গল পূজামন্ডপের সাধারণ সম্পাদক নিত্যান্দ চক্রবর্তী নিতাই।
সাংবাদিক বিকুল চক্রবর্তী জানান, বাংলাদেশকে উন্নতির স্বর্ণশিকরে নিয়ে যাওয়া সফল প্রধানমন্ত্রী শেখহাসিনার উন্নয়ন কর্মকান্ডের লক্ষ লক্ষ ছবি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শতাধিক ছবি দিয়ে এ প্রদর্শনীর আয়োজন করেছেন।
তিনি জানান, উন্নয়নের মানস কন্যার উন্নয়ন কর্মকান্ড তৃণমুলের মানুষের কাছে পৌছে দিতে তিনি এ প্রদর্শনীর আয়োজন করেন। প্রদশর্নীটি চলবে শনিবার সন্ধাপর্যন্ত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.