কমণগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা শনিবার ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য জুমের আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন-এর সঞ্চালনায় হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জানুয়ারী ২০১৮ সালে হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হবে। এজন্য এ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করার লক্ষ্যে এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে শনিবার প্রথম প্রস্তুতিমূলক সভা হয়। এ সভায় হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক পরিমল সিংহকে সভাপতি করে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নূরুল ইসলামকে সদস্য সচিব ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপনকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়। এ ছাড়াও ১০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়।
হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও শতবর্ষ উদযাপন কমিটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর হক স্বপন বলেন, আগামী জানুয়ারী ২০১৮ সালের সুবিধাজনক এক দিনে অনুষ্ঠান হবে। আগামী শনিবার ( ৮ অক্টোবর) পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.